ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

হরিণাকুন্ডুতে নৌকার এজেন্টকে কুপিয়ে জখম

ads

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের এজেন্ট সাগর হোসেন (৪০) নামের একজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। আহত সাগর হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার সময় ওইউপজেলার মান্দারতলা জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।


আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী ফারুক হোসেন জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাগর হোসেন নৌক প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করছিলেন।


এ সময় ওই এলাকার কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও তার দলবল নিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া মেডিকেল রেফার্ড করা হয়। এ সময় ওই কেন্দ্রে আধা ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় চালু হয় ভোটগ্রহণ। হরিণাকুণ্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।

ads
ads
ads

Our Facebook Page